1. admin@dainiksomoybela.com : Admin :
পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সভা অনুষ্ঠিত - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ 

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর এলাকায় জাতীয়তাবাদী ওলামা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর বারোটায় পৌর সদরের জমির উদ্দিন দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা ওলামা দলের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ জমির উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার জামিয়ার রহমানের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আইয়ুব আলী ও সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন তোবারক হ্যাপী,  পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল আহমেদ প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, পৌর যুবদলের আহ্বায়ক সরকার ফরিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তুহিন বসুনিয়া প্রমুখ।

এছাড়া বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ওয়াহেদুজ্জামান বাবুর সঞ্চালনায় ওলামা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, ইসলামের সঠিক ব্যাখ্যাটা আমাদের জানতে হবে। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। একটা সময় সবাই ইসলামে আসবে। আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা সমাজে কুরআন হাদীসের সঠিক ব্যাখ্যা দিবেন। এতে করে মানুষ সংশোধন হতে পারবে। 

এদিন অধ্যক্ষ আজিবুর রহমানকে আহ্বায়ক এবং হাফেজ মাওলানা শাহদাত হোসেনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট দেবীগঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT