1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে জমি জমা বিরোধের জেরে বাড়িতে হামলা ভাংচুর অভিযোগ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শ্রীপুরে জমি জমা বিরোধের জেরে বাড়িতে হামলা ভাংচুর অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে জমি জমা নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা ভাংচুর ও বাড়ি নির্মানে শ্রমিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বেড়াইদেরচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মােছাঃ ফাতেমা রত্না তার সৎভাই রাব্বি হোসেন ও সুমেল হোসেন সহ চার জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, জমি জমা নিয়ে বিরোধের জেরে ফাতেমা রত্না’র সৎভাই বাড়ি ছেড়ে দিতে দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করছেন। ১৪ নভেম্বর দুপুরে নির্মান শ্রমিক বাড়ির সীমানা প্রাচীর ও রাস্তার কাজ করার সময় তাদের মারধর করে বাড়িতে থাকা সিসি ক্যামেরা ভাংচুর করে। বাড়ির গেইট ও বাহিরে থাকা নির্মান সামগ্রী রড ও চেয়ার টেবিলসহ অন্যান্য মালামাল জোর পূর্বক ট্রাকে ভরে নিয়ে যায়। এসময় নির্মান শ্রমিকদের ও হুমকি প্রদান করে।

নির্মান শ্রমিক সাইমন বলেন, আমরা উপরে কাজ করছিলাম কয়েকজন এসে আমাদের কাছে বড় হ্যামার চেয়েছে পরে নিচে থাকা হাতুড়ি দিয়ে গেইট খুলেফেলে।

নির্মান শ্রমিক সেলিম মিয়া বলেন, আমরা প্লাস্টারের কাজ করছিলাম হঠাৎ করে দুজন লোক এসে হাতুড়ি দিয়ে গেইট ভেঙে গেইট সহ মালামাল নিয়ে চলে যায়।

অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করলে অভিযুক্ত ব্যক্তিদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মন্ডল বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT