1. admin@dainiksomoybela.com : Admin :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

 

অপুদাস , কালীগন্জ প্রতিনিধি –

ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ছবি বিকৃত করে ‘জুতার মালা’ পরিয়ে দেওয়াসহ অশ্লীল ভাষায় অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ইউপি সদস্য।

রোববার (৩০ আগস্ট) কালীগঞ্জ থানায় জিডি করেন রাখালগাছি ইউনিয়নের বহিরগাছি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. জসিম (৪৭)। এ ঘটনায় করা জিডির নম্বর ১৫৫৩।

জিডি সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট বিকেলে নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করে একটি পোস্ট দেখতে পান ইউপি সদস্য জসিম। সেখানে ‘গরলধহঁৎ জধযসধ’ নামের একটি আইডি থেকে তার ব্যক্তিগত ছবি সম্পাদনা করে তাতে ‘জুতার মালা’ পরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া ওই আইডি থেকে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করার উদ্দেশ্যে অশ্লীল ভাষায় বিভিন্ন পোস্ট ও মন্তব্য করা হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করেন তিনি।

ইউপি সদস্য জসিম আরও অভিযোগ করেন, অজ্ঞাত ওই ব্যক্তি তার ফেসবুক আইডিতে প্রকাশিত ছবি, ভিডিও ও স্ট্যাটাসে নিয়মিত আপত্তিকর মন্তব্য করে আসছে। বিভিন্নভাবে চেষ্টা করেও তিনি ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেননি।

এ ঘটনায় ভবিষ্যতে আরও হয়রানি, মানহানি কিংবা ভয়ভীতি প্রদর্শনের আশঙ্কা প্রকাশ করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ইউপি সদস্য জসিম।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT