আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিনে দক্ষিণখান থানা বিএনপির মিলাদ, দোয়া ও তবারক বিতরণ
মোঃশাহজালাল.দক্ষিণখান-ঢাকা:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জমিদারের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে অনুষ্ঠিত মিলাদ, দোয়া ও তবারক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য রফিকুল ইসলাম,সাবেক সদস্য আহসান হাবিব মোল্লা,উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল হক বাবু, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা সহ দক্ষিণখান থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি হাজী মোস্তফা জামান। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপির কর্মী। জিয়াউর রহমান যদি বিএনপি প্রতিষ্ঠা না করতেন, আজ আমরা কেউ পরিচিত হতাম না। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নানা কষ্ট ও অত্যাচার সহ্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াও অমানবিক নির্যাতন সহ্য করছেন, আর আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বহুবছর ধরে ভোগান্তি পোহাতে হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার সরকার বিএনপির প্রতিটি নেতাকর্মীকে কষ্ট দিয়েছে। মোস্তফা জামান আরও বলেন আরাফাত রহমান কোকো কোন রাজনীতি করতেন না। তিনি বিএনপির সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, বরং একজন ক্রীড়া সংগঠক ছিলেন। কিন্তু আওয়ামী লীগের বাহিনীর নির্যাতনের কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.