মোঃ খালেদুর রহমান '
কালিগঞ্জ প্রতিনিধিঃ
হরিণাকুণ্ডু উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৩ জন প্রতিবন্ধীদের মাঝে ১২ টি হুইল চেয়ার ও ১টি ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অর্থায়ন ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলার নির্বাহী অফিসার জনাব বি,এম,তারিক-উজ-জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিউলি রাণী ও ঝিনাইদহ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা ও উপজেলা পরিষদের কর্মকর্তা - কর্মচারী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.