
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীপুর পৌর শাখার ৬নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শ্রীপুর পৌরসভার আকন্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সিনিয়র যুগ্ম-আহবায়ক, গাজীপুর জেলা বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ হুমায়ুন কবির সরকার, আহবায়ক শ্রীপুর পৌর বিএনপি। শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ,মোঃ আবুল মনসুর মন্ডল, মোঃ আনোয়ার হোসেন বেপারী, শাজাহান সজল, সাইফুল হক মোল্লা, বিলাল হোসেন। এডভোকেট আবু জাফর সরকার , এ্যাডভোকেট আহসান কবির, খোকন প্রধান মোঃ মনসুর আহমেদ, রেজাউল করিম খোকন প্রমুখ।এ সময় ৬নং ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী মোঃ নঈম উদ্দিন ফকিরের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ সাবেক সিনিয়র সহ সভাপতি ৬ নং ওয়ার্ড আজগর আলী সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ৬ নং ওয়ার্ল্ড বিএনপি আকরাম হোসেন প্রধান সাবেক সাংগঠনিক সম্পাদক ৬নং ওয়ার্ড বিএনপি শফিকুল ইসলাম ফকির সাবেক কোষাদক্খ ৬ ওয়ার্ড বিএনপি ইসমাঈল হোসেন মুন্সি সাবেক সদস্য ৬ নং ওয়ার্ড বিএনপি আনোয়ার হোসেন ফকির সভাপতি ৬ নং ওয়ার্ড শ্রমিক দল জাহাঙ্গীর আলম ৬ নংওয়ার্ড বিএনপি নেতা
সম্মেলনে বক্তারা তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.