শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও অপপ্রচারের বিরুদ্ধে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাজিবুল বেপারী সংবাদ সম্মেলন করেন। ২৯ আগস্ট বৃহস্পতিবার রাতে শ্রীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রাজিবুল বেপারী সাংবাদিকদের বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করে বিগত ১৭ বছরে ১৮ টি মিথ্যা মামলা ও এক বার কারাগারে বন্দী ছিলাম। আমি বর্তমানে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।
গত রোববার ২৩ আগষ্ট শ্রীপুর পৌরসভায় অবস্থিত নর্দান গ্রুপের তস্রিফা গার্মেন্টসের কর্তৃপক্ষ স্থানীয় অসহায় হনুপা বেগমের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে এমন খবর পেয়ে এলাকাবাসীসহ আমি একটি স্কুলের সভাপতি ও আমার ভাই স্কুলের প্রধান শিক্ষক ঘটনাস্থলে যাই। হনুফার জমি দখলের চেষ্টার সময় আমরা এর প্রতিবাদ করলে সিকিউরিটি অফিসার আদনান সাহেব উত্তেজিত হয়ে আমি সহ আমার পাঁচ ভাইয়ের বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবি উল্লেখ করে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, আমাদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সামাজিক ভাবে ও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করতে এই মিথ্যা সাজানো মামলা দিয়ে হয়রানি করছে। এবং সাংবাদিক ভাইদের দিয়ে অসত্য তথ্য দিয়ে কয়েকটি অনলাইন পত্রিকা, টিভি চ্যানেলে সংবাদ প্রকাশ করায়। আমি এই মিথ্যা বানোয়াট মামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ
এই মিথ্যা চাঁদাবাজি মামলাটি পুলিশ তদন্ত ছাড়াই রুজু করেছেন। এই চাঁদাবাজি মামলা থেকে আমাদের পাঁচজন কে গাজীপুর আদালত থেকে জামিনে মুক্তি দিয়েছেন। আমি উপস্থিত সাংবাদিক ভাইদের কাছে ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.