মো:শাহজালাল সুমন তুরাগ, ঢাকা।।
ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ন আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন বিএনপি সবসময় জনকল্যাণে, মানুষের জন্য এবং দেশের জন্য কাজ করে এসেছে ,৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা বড় ধরনের রেলি না করে খাল পরিষ্কার কর্মসূচি হাতে নিয়েছি। করোনাকালে যখন দেশ লকডাউনে ছিল, তখন আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম মানুষের পাশে দাঁড়াতে—দু’বেলা খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে অসুস্থ মানুষকে ওষুধ ও অক্সিজেন সিলিন্ডার সরবরাহের ব্যবস্থা করেছি। সম্প্রতি ডেঙ্গু প্রতিরোধে রাজধানীজুড়ে কাজ করেছি। কারণ, যেকোনো দুর্যোগ ও সংকটে বিএনপি সবসময় সবার আগে জনগণের পাশে দাঁড়ায়। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পরিবেশ রক্ষায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তুরাগ থানা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর তুরাগ থানার ১৭ নম্বর সেক্টরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। থানা কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা যুবদলের সাবেক সভাপতি আলমাস আলী, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান,সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক, তুরাগ থানা কৃষকদলের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা,তুরাগ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময়, থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক দুলালসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত জুন মাস থেকে আমরা নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। অতীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকাকালীন বিভিন্ন কর্মসূচিতে এসে বৃক্ষরোপণ উদ্বোধন করতেন। একইভাবে, তারেক রহমান দেশে থাকাকালীন অবস্থায় নিজেও বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন। গত ১৭ বছর ফেসিস আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা নানা পর্যায়ে এই কর্মসূচি অব্যাহত রেখেছ। তিনি আরও বলেন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশে অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। গাছ শুধু ছায়া দেয় না, বরং ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি বা অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ থেকেও আমাদের রক্ষা করে। তাই আমি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি। আলোচনা শেষে এস এম জাহাঙ্গীর হোসেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিমগাছের চারা রোপণ করেন। পরে তিনি নিজ হাতে গাছে পানি দেন এবং সঠিক পরিচর্যার জন্য গাছের চারপাশে সুরক্ষামূলক বেড়া স্থাপন করেন।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.