যশোর-৬: কেশবপুরে জামায়াত প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর মনোনয়নপত্র জমা
হাফিজুর রহমান যশোর প্রতিনিধি
যশোর-০৬ (কেশবপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী তাঁর মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।
আজ (সোমবার) সকালে তিনি কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন।তাহার সাথে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়তে পেশাজীবি সংগঠনের সভাপতি ওজিয়ার রহমান।জামায়াত নেতা আব্দুস সামাদ,পৌর জামায়াতে আমির জাকির হোসেনসহ অন্য অন্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.