নিজস্ব প্রতিবেদক এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্যোগে অভিষেক যাত্রা ও পথসভা উপলক্ষে চুয়াডাঙ্গা–১ আসনে ধানের শীষের পক্ষে এক বিশাল প্রচার র্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি চুয়াডাঙ্গা পৌর কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমির মোড় ও চৌরাস্তা অতিক্রম করে চুয়াডাঙ্গা–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ (শরীফ ভাই)-এর বাসার সামনে দিয়ে ঘুরে পুনরায় পৌর কলেজ মোড়ে এসে শেষ হয়।
র্যালি ও পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আবদার হোসেন রাজু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সাইবার দলের সিনিয়র সহ-সভাপতি তৌফিকুল ইসলাম জোয়ারদার বাপ্পি, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম মন্ডল, জেলা যুবনেতা আব্দুল লতিফ ফোতে, পৌর কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান সান, সেক্রেটারি পিয়াস হুছাইন, সহ-সভাপতি হাসিব আলীসহ গাফ্ফার, রাকিব, আহাদ, অপু, জুয়েল, শিমুল, নিশান, রাকিব, রাতুল, ইয়াসিন, তন্ময় (ভাগ্নে), জুবায়ের, মইনুল, সজল ও সাব্বির।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং চুয়াডাঙ্গা পৌরসভার ৪, ৫, ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রদল ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সাইবার দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।
র্যালিতে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.