খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি:
[25 October 2025]
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রুবেল ভূইয়া(২৭) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রুবেল ভূইয়া(২৭) নড়াইল সদর থানাধীন বোড়ামারা(বিল পাড়া) গ্রামের সবুর ভূইয়ার ছেলে।
গত ২৪ অক্টোবর'২৫ নড়াইল জেলার সদর থানাধীন ৫ নং শাহবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জুড়লিয়া গ্রামস্থ নড়াইল হতে মাইজপাড়া গামী জনৈক জয়নাল এর বসতবাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজেশ কুমার দাস ও এএসআই(নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রুবেল ভূইয়া(২৭) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.