
আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা সহ সর্বস্তরের জনগণসহ
দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদ-উল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগরের বিএনপির সাবেক সহ সভাপতি ও গাজীপুর মহানগর জাসাস এর আহবায়ক সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল তিনি বলেন, বিগত একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদ-উল ফিতর। ঈদ সব শ্রেনির মানুষের মাঝে গড়ে তোলে সস্প্রীতি, সৌন্দর্য ও ঐক্যের বন্ধন। পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকার সহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়। ঈদ-উল ফিতর একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে প্রত্যাশা করেন তিনি। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠার প্রত্যাশায় গাজীপুর মহানগর সহ দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। পাশাপাশি তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া চেয়েছেন বিএনপির নেতা সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল ঈদ ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা, ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল মুসলমানকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদের খুশি। আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূর্ণতা দান করুন এ দোয়া করি।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.