মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহঃ
ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উদ্বোধন করা হয়েছে ‘পূজা নিরাপত্তা অ্যাপস’। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের উদ্যোগে এ অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এ অ্যাপস কার্যকর ভূমিকা রাখবে। অ্যাপসের মাধ্যমে পূজা মণ্ডপ কমিটি ও সাধারণ মানুষ সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সারা বাংলাদেশের মধ্যে এই প্রথম ঝিনাইদহ জেলাতে এই অ্যাপ্লিকেশন চালু করলেন ঝিনাইদহ জেলা পুলিশ। যে অ্যাপসের মাধ্যমে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানের প্রশাসনের নাম্বার পাওয়া যাবে খুব সহজেই। পূজা মন্ডপের লোকেশন খুব সহজেই বের করা যাবে। ঝিনাইদহ জেলাতে প্রায় ৪৫৫টি পূজামণ্ডপের সভাপতি ও সেক্রেটারি সবার নাম্বারও দেওয়া হয়েছে। যে নাম্বার গুলো সরাসরি সংগ্রহ করা সম্ভব না। কিন্তু এখন এই অ্যাপসের মাধ্যমে যেটা খুব সহজেই বের করা সম্ভব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা পুলিশ সুপার মনজুর মোরশেদ বিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক। অ্যাপস উদ্বোধনের মাধ্যমে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ আরও একধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.