নিজস্ব প্রতিবেদক | এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও অফিস:সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি. এম. তারিক-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ. এম. সালাউদ্দীন মনজু, জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোছা. জেসমনি আরা খাতুন এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ভি. জে স্কুলের প্রধান শিক্ষক এস. টি. জেসমিন আরা খাতুনসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“জীবনে কখনো জয় আসবে, কখনো জয় আসবে না। কিন্তু জিততে না পারা মানেই হেরে যাওয়া নয়। জয়ের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, বিদ্যালয়ের অবকাঠামো ছোট হওয়ায় অনেক শিক্ষার্থী এখানে ভর্তির সুযোগ পায় না। ভবিষ্যতে কীভাবে আরও বেশি শিক্ষার্থীকে এ প্রতিষ্ঠানে পড়ার সুযোগ দেওয়া যায়, সে লক্ষ্যে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ব্যাজ পরিয়ে শিক্ষার্থীরা বরণ করে নেয়।
অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতির নিদর্শন হিসেবে পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠ করা হয়।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.