*খুলনা নাহিদা আক্তার লাকী*
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় অবস্থিত সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ভবনে এই আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ভেতরে আটকে পড়া রোগী ও তাদের স্বজনেরা বিল্ডিংয়ের বিভিন্ন জানালা দিয়ে মোবাইলের টর্চ জ্বালিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন। এদিকে রাস্তায় উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.