মোঃ খালেদুর রহমান,
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫২তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতারণ ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক কুমার সরকার, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী, শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন, ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুদ্দিন আহমদ, মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান,কুশনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজনুর রহমান, জালালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আক্তার জাহান প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, ছাত্র, ছাত্রী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.