মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
কেন্দ্র ঘোষীত গোটা দেশ ব্যাপী জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালির অংশ হিসেবে
৩০ অক্টোবর বিকালে ঝিনাইদহের কালীগন্জ উপজেলা নতুন বাজার চিত্রা নদীর পাড়ে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয।
কালীগন্জ উপজেলা জাকের পার্টির পৌর সভাপতি মোঃ সামন হোসেন' র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদী।
বিশেষ অতিথি ছিলেন, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম ফয়সাল মুজাদ্দেদী ও জাকের পার্টির ছাত্রী ফ্রন্টের সভাপতি ফারাহ্ আমির ফযসাল।
টিম প্রধান হিসাবে উপস্হিত ছিলেন, ঝিনাইদহ দক্ষিণ জেলা সভাপতি মোঃ ইসাহক আলী বিশ্বাস
এ ছাড়া আরও উপস্হিত ছিলেন, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক মোঃ আবু সাইদ শওকত আলী ।
কালীগঞ্জ নতুন বাজার হয়ে র্যালিটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক সহ কলা বাজার, সরকারি মাহতাব উদ্দিন কলেজ, নিমতলা স্টান্ড,সরকারি ভূষণ বহুমুখী বিদ্যালয় প্রদক্ষিণ করে আবার এসে একই স্থানে উপস্থিত হয়ে জনসভার সমাপন হয।
পাক কালাম ফাতেহা শরীফ পড়ে মোনাজাত করেন, মাওলানা আলাউদ্দিন জিহাদি ।
এছাড়া উপস্হিত সকল নেতাকর্মীর মাঝে তবারক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.