মোঃ খালেদুর রহমান ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গায় অবস্থিত এস বি এল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বহুতল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী হাসান ও দাতা তবিবার রহমান তোতা কোদাল দিয়ে মাটিতে কোপ দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। যাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৩ লক্ষ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফদারপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নূরুন্নবী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন সেক্রেটারি মাস্টার গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষকবৃন্দ, কর্মচারী, সুধী সমাজের প্রতিনিধি এবং সচেতন নাগরিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.