মো:শাহজালাল সুমন:ঢাকা প্রতিনিধিঃ
যে
রাজধানীর উত্তরখান আটিপাড়া এলাকায় গ্যাস সংকট নিরসনের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন মোস্তফা জামান বলেন, গ্যাস, বিদ্যুৎ পানিসহ সব ধরণের নাগরিক চাহিদা পূরণের লক্ষে কাজ করছে বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না। এছাড়া উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত এলাকা গুলোতে ব্যাপক উন্নয়ন করা হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় মানবিক ও জনদুর্ভোগ মুক্ত ঢাকা ১৮ আসন বিনির্মাণে সর্বসাধারণের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। গ্যাসের মতো মৌলিক চাহিদা পূরণে এ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেব। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে। মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির বারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, উত্তরখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা, যুগ্ম আহ্বায়ক মজিবর, নাছির হোসেন, আব্দুর রশিদ, রবিউল হক বাবু, হেদায়েত খান টুলু ও নজরুল ইসলাম। এছাড়া তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার,চাঁনমিয়া বেপারী, বিপ্লব হোসেন, আহ্বায়ক সদস্য আব্দুল আলী,সাঈদ হাসান সাগর, ৪৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিন হাওলাদার মারজান, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান বাসেদ, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা ও ইমন হোসেন মনিরসহ বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে মোস্তফা জামান স্থানীয় বিভিন্ন বাড়ি ও দোকানপাটে গিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করেন। পরে তিনি জানান, এলাকাবাসীর স্বাক্ষরিত আবেদন সংশ্লিষ্ট গ্যাস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে এবং দ্রুত সময়এই সমস্যা সমাধান হবে।
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.